1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড় জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে
দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

এইচএসসি পরীক্ষা-২০২৬ ফলাফলে ২৬৮জন পরীক্ষার্থীর মধ্যে ২২৮জন পাসের মধ্যে দিয়ে উপজেলার মধ্যে শীর্ষে (প্রথম স্থান) অধিকার করেছে দেবীদ্বার “দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ”। একই সাথে কুমিল্লা বোর্ডে ফলাফলে ১৮তম স্থান অর্জন করেছে এই কলেজ। ভালো ফলাফলে উচ্ছসিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের মাধ্যমে উপজেলা ও জেলায় সুনাম অর্জন করে আসছে এই কলেজ। ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় এ কলেজের রয়েছে কৃতিত্ব।

এবছর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের পাসের হার ৮৫.০৭ শতাংশ। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪৪জন, মানবিক বিভাগ থেকে ৬৭জন এবং ব্যাবসা শিক্ষা বিভাগ থেকে ১৭জনসহ সর্বমোট ২শত ২৮জন শিক্ষার্থী কৃতকার্য লাভ করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি কলেজের মধ্যে সর্বাধিক ৮৫.০৭ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থান অর্জন করেছে “দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ”। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এবছর এইচএসসি পরীক্ষায় দেবীদ্বার উপজেলায় পাসের হার সবচেয়ে বেশি দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের। উপজেলায় প্রথম হওয়ার পাশাপাশি কুমিল্লা বোর্ডে ১৮তম হয়েছে এই কলেজ। তবে আমাদের দেবীদ্বারের অনেক কলেজের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। তবে কি কারনে খারাপ হয়েছে এবং ভবিষ্যতে কিভাবে ভালো করা যায় তা নিয়ে আমরা কাজ করছি ।দি ল রয়েল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোহেল মিঞা জানান, আমরা আরও ভালো ফলাফল প্রত্যাশা করেছিলাম। তবে আজকের কলেজের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত সহযোগিতা রয়েছে। যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্তরিক হবে সেই প্রতিষ্ঠানের ফলাফল অবশ্যই ভালো হবে বলে তিনি মনে করেন। তিনি সকলের আন্তরিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন