1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু কুমিল্লার সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ দেবীদ্বারে জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৫৩ কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কক্সবাজারে তাজমিনের কথিত প্রেমিক রাজু আটক তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন: পুলিশ বৃদ্ধার শেষ ভরসা ছিলো নাতী, দেবীদ্বারে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমানের কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে
কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নজরুল অ্যাভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপক সাহা (৬৮) নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তিনি কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ছিলেন। গত বছর তিনি অবসরে যান।
জামান মেডিকেল হলের স্বত্বাধিকারী দীপ সাহা জানান, সন্ধ্যার পর দীপক সাহাসহ কয়েকজন তার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দীপক সাহা দোকান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়।
এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ইজিবাইকটি তার ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর দীপককে দ্রুত উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করে নিজেদের হেফাজতে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের ইনচার্জ রাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। অভিযুক্ত ইজিবাইকচালককে আটক করে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যুকুমিল্লার সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফদেবীদ্বারে জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণকুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৫৩কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতকক্সবাজারে তাজমিনের কথিত প্রেমিক রাজু আটকতাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন: পুলিশবৃদ্ধার শেষ ভরসা ছিলো নাতী, দেবীদ্বারে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল আরমানেরকুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিনপ্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম