1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে ‘ভুল চিকিৎসার’ সংবাদটি ভিত্তিহীন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা ও নবজাতক দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার- ২ দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রীমা সভাপতি,শাহাজাদা সাধারণ সম্পাদক: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার কমিটি গঠন বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা রেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কা’টা পড়ে দুই নারী নি’হ’ত

দেবিদ্বারে ‘ভুল চিকিৎসার’ সংবাদটি ভিত্তিহীন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা ও নবজাতক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে
  • দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধি:

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ভিত্তিহীন ও অসত্য তথ্য ছাড়ানোর পর সব গুজব ভুল প্রমাণিত করে মা ও নবজাতকসহ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মো: লিপি আক্তার (২২) এক প্রসূতি মা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা দেবিদ্বার শিশু মাতৃ হসপিটাল থেকে ওই মা ও নবজাতক সন্তানকে ছাড়পত্র দেওয়া হয়। এসময় অএ হসপিটালের পরিচালক ও রোগী স্বজনরা উপস্থিত ছিলেন। হাসপাতালে কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি অস্ত্রোপাচারের (সিজারিয়ান সেকশন) পর সাময়িকভাবে প্রসূতির শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটেছিল।

​তবে হসপিটালের চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিমের তাৎক্ষণিক নিবিড় পরিচর্যা ও সঠিক চিকিৎসায় মা ও নবজাতক উভয়ই দ্রুত সুস্থ হয়ে ওঠেন।এ দিকে, রোগীর শারীরিক অবস্থার অবনতিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’ হয়েছে বলে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে দেয়। তবে শুক্রবার বিকালে রোগীর স্বজন ও হাসপাতালে কর্তৃপক্ষ একত্রিত হয়ে মা ও নবজাতককে হাসিমুখে বিদায় জানানোর মাধ্যমে সেই অপপ্রচারের ইতি ঘটে।

দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালে পরিচালক জানান, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ অসত্য ও মনগড়া তথ্য ছড়ানো হয়েছিল। চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় মা ও নবজাতক দুইজনেই এখন সম্পূর্ণ সুস্থ। সত্যতা যাচাই না করে এ ধরনের মিথ্যা গুজবে কান না দেওয়া এবং বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

​রোগীর স্বজনরাও মা ও শিশুর সুস্থতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং হসপিটাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবিদ্বারে ‘ভুল চিকিৎসার’ সংবাদটি ভিত্তিহীন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা ও নবজাতকদাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার- ২দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যুকুমিল্লায় ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধাররীমা সভাপতি,শাহাজাদা সাধারণ সম্পাদক: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার কমিটি গঠনবগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ডকুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ডঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলারেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কা’টা পড়ে দুই নারী নি’হ’ত