1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৩৬ বার দেখা হয়েছে
আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এ আর আহমেদ হোসাইন

বেগম খালেদা জিয়াকে ২ কোটি রক্তদান করে,স্লো পয়জনিং দেহে প্রবেশ করিয়ে, লিভার নষ্ট করে হত‍্যা করা হয়েছে”।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব‍্য দিতে যেয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকে এখানে এসে জানতে পারলাম উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সগুলোতে সেবার চেয়ে টাকা নিচ্ছেন। স্বাস্থ‍্য সেবায় মানুষগুলো সেবা বঞ্চিত, কমিউনিটি ক্লিনিকগুলোর টাকা লুট করা হয়েছে। স্বাধীনতার পর এ সর্ববৃহৎ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে স্বাস্থ‍্য এবং শিক্ষাখাতে সর্ববৃহৎ বাজেট দেয়া হয়েছে। প্রত‍্যেকটা মানুষ ফ‍্যামিলি কার্ড পাবেন। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে বিভাজনে না নিয়ে ঐক্যবদ্ধ থাকুন।আপনারা মানুষের কাজ করুন। আমরা ক্ষমতায় আছি, ভয় পাবেন না। গনতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর্মী থেকে অবসরে এসে গনতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশ রত্ন খালেদা জিয়া গনতন্ত্রের জন্য লড়াই করেছেন। এখনো গনতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের কাজ করতে হবে। এখন ১০ টা হোন্ডা ২০ টা গুন্ডার দিন নাই। আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা। জান্নাতের টিকেট আল্লাহ ছাড়া আর কারোর হাতে নেই। এ মতবিনিময় সভাটি দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, উপজেলা বিএনপির সদস‍্য সচিব মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়