1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৫৭ বার দেখা হয়েছে
হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কের পাশাপাশি কুমিল্লা জেনারেল হাসপাতালেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কক্ষে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েন ভর্তি রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের মেঝেতে হাঁটুর নিচ পর্যন্ত পানি জমে রয়েছে। অনেক রোগী ও স্বজনকে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজনেও কেউ কেউ কক্ষ থেকে বের হতে পারছেন না। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
হাসপাতালে ভর্তি অপারেশন রোগী রোজীনা বলেন, আমি অপারেশনের রোগী। বাইরে থেকে একটি ডাব আনানোর প্রয়োজন ছিল। কিন্তু নিচে এত পানি আর পোকামাকড়ের ভয় থাকায় বের হতে পারছি না। খুব কষ্ট হচ্ছে।
আরেক রোগী বলেন, রাতে এত পানি ছিল না। সকাল থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে পানি বাড়তে থাকে। এখন ওয়ার্ডের ভেতরেও পানি ঢুকে গেছে। এতে আমাদের চলাফেরা ও চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ইকবাল জানান, সকাল থেকে টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। বিভিন্ন বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং হাসপাতালেও পানি প্রবেশ করে। শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করেছে।
এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি আমরা জেনেছি। অতিরিক্ত বৃষ্টির কারণে পানি প্রবেশ করেছে। পানি দ্রুত অপসারণ এবং রোগীদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এ সমস্যা আজ নতুন নয় দীর্ঘ বছর ধরে হাসপাতালে পানি ঢুকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়