1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী,বহিষ্কার ১ কুমিল্লা বোর্ডে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি দেবীদ্বারে ৪ হাজার কৃষক পেল বিনামূল‍্যে বীজ-সার-কৃষি যন্ত্রপাতি বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার- ৪ কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত,কিশোরী আটক কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার দেশে ফিরেই গ্রেপ্তার দেবীদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর বাছির উদ্দিন ১০ মহরম শোহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী,বহিষ্কার ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী,বহিষ্কার ১
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৭৯৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯৩টি পরীক্ষাকেন্দ্রে মোট ৭৪ হাজার ২৭৪ পরীক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ৪৭৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭৯৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৪২ শতাংশ।
জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো কুমিল্লায় ৫৮৬ জন, নোয়াখালীতে ৪০১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩৯ জন, চাঁদপুরে ২৩৭ জন, লক্ষ্মীপুরে ১৮৯ জন এবং ফেনীতে ১৪৩ জন। প্রথম দিনের পরীক্ষায় নোয়াখালীর একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ‘বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়। সার্বিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী,বহিষ্কার ১কুমিল্লা বোর্ডে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনিদেবীদ্বারে ৪ হাজার কৃষক পেল বিনামূল‍্যে বীজ-সার-কৃষি যন্ত্রপাতিবুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিতকুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার- ৪কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত,কিশোরী আটককুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তারদেশে ফিরেই গ্রেপ্তার দেবীদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর বাছির উদ্দিন১০ মহরম শোহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিতকুমিল্লায় ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর