1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৩১ বার দেখা হয়েছে
কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। তবে শেষ রক্ষা হয়নি। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আনিসুজ্জামান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। প্রথমে ভ্যানটিকে সাধারণ পণ্যবাহী যান বলে মনে হলেও পরে বিস্তারিত তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
তিনি বলেন, কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই করা ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের একেবারে উপরের অংশে বিশেষ কৌশলে ইয়াবার চালান লুকিয়ে রাখা হয়েছিল। ডিবি পুলিশের সদস্যরা দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
পুলিশ সুপার আরও জানান, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এই ঘটনায় ৫ জনকে আটকের অভিযান চলছে।
এ সময় ওসি ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা