1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪২৪ বার দেখা হয়েছে
দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও রোগীদের সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় পাঁচ চিকিৎসককে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (২জুন) সকাল ৯ টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ উপস্থিত হন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ অন্যান্য চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচ জনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরে দায়িত্বে অবহেলা ও সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে পাঁচ চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন।
হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মেডিক্যাল অফিসার ও মেডিসিন কনসালটেন্ট দেবিদ্বার এলাকার বাইরে অবস্থান করায় তারা প্রায় সময়ই কর্মস্থলে উপস্থিত থাকেন না। আবার কর্মস্থলে এলেও নির্দিষ্ট সময়ের দিকে গুরুত্ব দেন না। মঙ্গলবার সকালেও নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ছিলেন না মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা.শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা.শরীফ উদ্দিন আহমেদ, মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা। পরে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরিদর্শন শেষে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। চিকিৎসকরা সময়মত হাসপাতালে আসেন না। এমন পাঁচ চিকিৎসক অবহিতকরণ ছাড়া অনুপস্থিত থাকায় শোকজ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.মহিবুস ছালাম প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিদিনের কার্যক্রমের বিষয়ে হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে একটি ব্রিফ দিবেন। সেই মিটিং এর উপস্থিতির সীট আমাকে পাঠাবেন। যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা যদি সঠিক জবাব দিতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পরে তিনি চিকিৎসকদের হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকির কথাও বলেন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও দায়িত্ব অবহেলার কারণে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা