1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

নারায়ণগঞ্জে করোনায় ২ দিনে ৪ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৮২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৯৬৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ করোনা ডেডিকেটেড (৩০০ শয্যাবিশিষ্ট) হাসপাতালে গত ২ দিনের ব্যবধানে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে দুই জনের করোনা পজিটিভ ও ২ জন করোনা সাসপেক্ট ছিলেন। এছাড়া হাসপাতালের আইসিইউ ইউনিটে গুরুতর অবস্থায় ৬ জন চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৪ মার্চ) হাসপাতালের চিকিৎসা তত্ত্ববধায়ক (সুপার) ডা. এম এ বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালটিতে করোনা ইউনিটে বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি রয়েছে। যার মধ্যে ১৮ জন করোনা পজিটিভ। তাদের মধ্যে ৬ জন রয়েছে আইসিইউতে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় করোনা আক্রান্ত হয়ে মারা যান ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা মো. সোলাইমান (৭০)। একই দিন বিকেল সাড়ে ৩টায় মারা যান করোনায় আক্রান্ত সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের বাসিন্দা রোকেয়া বেগম (৬০)। মঙ্গলবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে মারা যান ফতুল্লার আমীর হোসেন (৭৩) নামের আরেক রোগীর। ২৪ মার্চ ভোর ৬টায় করোনার উপসর্গ নিয়ে মারা যান দেওভোগের ফজলুল হক (৫৭)।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো করোনা পরিসংখ্যানে এমন তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে, নারায়ণগঞ্জ জেলায় ২৪ ঘন্টায় ২২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮২ জনের। জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২ হাজার ৫০৪ জনের। যার মধ্যে ৯৪৭৯ জনের করোনা পজিটিভ। ১৬৯ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৮৮৭২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ