1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৫৪ বার দেখা হয়েছে
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর
নির্বাচনী পথসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিশ্রুতি দেন যে, তাদের ১১ দলীয় ঐক্য জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে। তিনি জানান, বিভাগ করার সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে আছে।
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকারের একটি নতুন রূপরেখা প্রকাশ করা হবে। বিগত ১৭ বছরের নিপীড়ন এবং পরবর্তী ১৭ মাসের তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি পেতেই এই ১১ দলীয় জোট গঠিত হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ কেমন হবে তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছিল।।

আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। আপনারা গুম,খুন, হত্যাসহ সকল ধরনের জুলুম থেকে মুক্ত করতে এগারো দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন। তরুণদের জন্য ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এবং তরুণদের ভাতার ওপর নির্ভরশীল না করে সরাসরি কাজের সুযোগ তৈরি করা হবে। আসিফ মাহমুদ দাবি করেন, ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে তিনি জনগণের জন্য কাজ করেছেন। আগামী ৫ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দেবীদ্বারে হাসনাত আবদুল্লাহকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়