1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

৬৪৮ রানে থামলো শ্রীলঙ্কা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৭৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাল্লেকেটে টেস্টে বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে ৬৪৮ রানে থেমে শ্রীলঙ্কা। ফলে তৃতীয় ইনিসে ১০৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। এরইমধ্যে দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে সাজঘরে ফিরিয়েছেন সুরেঙ্গা লাকমাল।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। উইকেটে আছেন তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল হক।

টেস্টের পঞ্চম দিন রবিবার মধ্যাহ্নবিরতির পর ৮ উইকেটে ৬৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। স্বাগতিকদের লক্ষ্য দ্রুত বাংলাদেশকে অলআউট করা। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য ড্রয়ের আশায় উইকেটে টিকে থাকা।

এদিকে গতকাল ম্যাচের চতুর্থ দিন ধনঞ্জয়া ডি সিলভা ও দিমুথ ডি করুনারত্নের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে দিনভর খাটিয়ে মারে। পঞ্চম দিন সকালে এই দুই লঙ্কান ব্যাটসম্যানের ৩৪৫ রানের ম্যারাথন জুটি ভাঙেন তাসকিন আহমেদ। পর পর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যানকে গতির বৈচিত্র্যে বোকা বানান। সঙ্গে এবাদত হোসেন ও তাইজুল ইসলামও উইকেট পান। যদিও তার আগেই টেস্টে ক্যারিয়ার সেরা ২৪৪ রানের ইনিংসটা খেলে ফেলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ১৬৬ রান করে আউট হন ডি সিলভা। শেষ দিকে নিরোসান ডিকওয়েলা ও হাসারাঙ্গার ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত ৬০০ ছাড়িয়ে থামে শ্রীলঙ্কা।

এর আগে দুই সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৬৩, মুমিনুল হক ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮* ও লিটন দাস ৫০ রান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়