1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস, হেফাজত নেতা কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৭১৯ বার দেখা হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকাররিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় নোয়াখালীতে হেফাজত ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ইমরান নোমানী (৩৩)। তিনি নোয়াখালী জেলা হেফাজত ইসলামের সহ-প্রচার সম্পাদক এবং সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রামের নোমানুর রশিদ আশ্রাফীর ছেলে।

জেলা গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হেফাজত নেতা মাওলানা ইমরান নোমানী গত কয়েকদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারবিরোধী বিভিন্ন লেখা তিনি তার ফেসবুক আইডি থেকে শেয়ার করে আসছিলেন। বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের নজরে আসলে তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করে। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বাদী হয়ে ইমরান নোমানীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

হেফাজত ইসলাম নোয়াখালী জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত দাবি করে বলেন, গ্রেপ্তার ইমরান নোমানী একসময় হেফাজতের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে হেফাজতের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হেফাজত ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

নোয়াখালী জেলা গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার বিকেল ৩টার দিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা