1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

যুগরত্ন সাংবাদিক সম্মাননা তালিকায় দেশের ১১ সাংবাদিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৩ বার দেখা হয়েছে
যুগরত্ন সাংবাদিক সম্মাননা তালিকায় দেশের ১১ সাংবাদিক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন 

যুগরত্ন সাংবাদিক সম্মাননা-২০২৪ সালের সারা দেশের মনোনীত ১১ সাংবাদিকদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ)।
১২ ডিসেম্বর( বৃহস্পতিবার) রাত সাড়ে টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এ ১১ জন মনোনীত সাংবাদিকদের মধ্যে কুমিল্লা দেবীদ্বার উপজেলার দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষায়ক গবেষক ও শীর্ষ নিউজ পোর্টাল দেশের ঘটনার প্রকাশক, এ বি এম আতিকুর রহমান (বাশার) এর নামও প্রকাশ করা হয়েছে। সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার! তিনি ১৯৭৬ থেকে ২০২৪ সাল ৪ চার যুগ সাংবাদিকতায় অনবদ্য ভূমিকা রাখায় যুগরত্ন সাংবাদিক সম্মাননা অর্জন করেছেন।
উল্লেখ্য তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা এমন শতাধিক সাংবাদিকদের মধ্য থেকে এ বছর ১১ জনকে সম্মাননা দিতে কক্সবাজারে আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এ উপলক্ষে আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য নুরুল হুদা বাবু। এ ক্যাটাগরীতে যারা মনোনীত হয়েছেন তারা হলেন- হাসানুর রহমান ঝন্টু, বাংলাদেশ প্রতিদিন, বরগুনা, আহাদ চৌধুরী তুহিন, এটিএন বাংলা,ভোলা, দুলাল সাহা, যমুনা টেলিভিশন, ঝালকাঠি, আবুল হোসেন আজাদ, দৈনিক খবর, ফরিদপুর, অধ্যাপক ওসমান গনি, সম্পাদক ও প্রকাশক, দৈনিক মৈত্রী, বান্দরবান, মমতাজ উদ্দিন বাহারী, দ্যা নিউজ টুডে, কক্সবাজার, এবিএম আতিকুর রহমান, দৈনিক কালেরকন্ঠ, দেবীদ্বার, কুমিল্লা, সৈয়দ মাহফুজ উন নবী খোকন, দৈনিক যুগান্তর, সাতকানিয়া, চট্টগ্রাম, বিমল কুমার সাহা, ইত্তেফাক, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ, ঝিনাইদহ, শ্যামল দাস, দৈনিক জনকণ্ঠ, নেত্রকোনা এবং এম জাহেদ চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক পূর্বকোণ ও সমুদ্রকন্ঠ,চকরিয়া, কক্সবাজার। সংগঠনের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ‘যুগরত্ন সাংবাদিকদের’ আগামী ২২ ডিসেম্বর রবিবার বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহণের আয়োজন করা হয়েছে। এছাড়াও এবছর দেশ সেরা সংবাদ সম্মাননা, রতন সরকার স্মৃতি সম্মাননা এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্য থেকে ২০জনকে শিক্ষা সম্মাননা ২০২৪ প্রদান করা হবে। এছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার সাংবাদিকদেরকে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার