1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

দেবীদ্বারে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; আহত ৫০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৬১ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার মিমাংসায় ডাকা সালিসে পুন:রায় দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত: উভয় পক্ষের ৫০ জন আহত হন। হামলা চলাকালে দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ধামতী গ্রামের দক্ষিণখার এলাকায় শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। সংবাদ পেয়ে দেবীদ্বার থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়। স্থানীয়রা জানান, গত প্রায় এক মাস পূর্বে ধামতী গ্রামের মৃত: আব্দুল বারেক’র ছেলে মো. হবি(২৪) দুয়ারিয়া গ্রামে জুয়া খেলার সময় স্থানীয়রা তাকে মারধর করে। ধামতী গ্রামবাসী জুয়া খেলার অপরাধে হবির বিরুদ্ধে গ্রাম্য সালিস ডাকা হয়। ওই সালিসে হবিকে মারধর করে আর ভবিষ্যতে মাদক সেবন ও জুয়া খেলা থেকে বিরত থাকার রায় দেন বিচারক মো. সফিকুল ইসলাম ও সাবেক ইউপি মেম্বার দুলাল মিয়া, শাহজাহান কবিরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ওই রায়ের বিরুদ্ধে অভিযুক্ত হবির বাড়ির লোকজন দুয়ারিয়া গ্রামের জুয়ারীদেরও বিচার দাবী করেন। তখন সালিসদাররা বলেন, দুয়ারীয়া গ্রামের জুয়ারীদের বিচার আমরা করতে পারবনা, ওই গ্রামের লোকজনই তাদের বিচার করবে। এনিয়ে হবির পক্ষে কোরেরপাড় এলাকার লোকজন ও লতিফের বাড়ির লোকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনায় দুই বাড়ির লোকদের মধ্যে গত একমাস ধরে বিরোধ চলে আসছিল। এক পক্ষ অপর পক্ষকে পেলেই মারধর করে আসছে।
কোরের পাড় ও লতিফের বাড়ির বিরোধ নিষ্পত্তিতে আজ সালিস হওয়া কথা থাকলেও সালিস বসার পূর্বেই দু’পক্ষের লোকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মারধর ও দোকানপাঠ ভাংচুর লুটপাট করা হয়। এতে অন্তত: উভয় পক্ষের অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্তনে আনে।
আহতরা হলেন, ধামতী গ্রামের কোরেরপাড় এলাকার মো. ইউনুস(৫৪), গিয়াস উদ্দিন(২৮), মো. ইয়াছিন(২২), মো. গিয়াস উদ্দিন(৩২), মো. রাসেল(২৮), ফেরদৌসী বেগম(৩৩), শরীফ(২৮), হনুফা বেগম(২৫), আশরাফুল(২৮), মৌসুমী(২৫), ফাহিম(১৬)সহ ১১ জন এবং অপর পক্ষ আব্দুল লতিফের বাড়ির দিলু মিয়া(৫০), সোহেল রানা(২৫), ইসমাইল হোসেন(২২), সেলিম মিয়া(৩০), বিল্লাল হোসেন(৪০), মনির হোসেন(৪০), সাইদুল ইসলাম(২২), মিজানুর রহমান(৪০), সিরাজুল ইসলাম(৩৮), আবু তাহের (৪০)সহ ১০জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ খালিদ সাইফুল্লাহ শুক্রবার বিকেল ৫টায় জানান, ওই সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই এখনো থানায় মামলা করেনি। কি কারনে সংর্ঘষ বাঁধে তা এখনো জানতে পারি নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার