1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

করোনার কাছে হেরে গেলেন কর কমিশনার আলী আসগর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৬৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনার কাছে হেরে গেলেন আয়কর কমিশনার মো. আলী আসগর। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল ৫টা ১৯ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। মো. আলী আসগরের সহকর্মী ও ব্যাচমেট কর কমিশনার মো. লুৎফুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিএস (ট্যাকসেশন) ত্রয়োদশ ব্যাচের মেধাবী কর্মকর্তা মো. আলী আসগর কর আপিল জোন-৩, ঢাকায় কর্মরত ছিলেন। তাকে নিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে এক কমিশনার, এক উপ কমিশনার, এক সহকারী কমিশনারসহ ৯ জন মারা গেলেন।

কমিশনার মো. লুৎফুল আজীম জানিয়েছেন, কর্মরত অবস্থায় তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গত ৫ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন।

সূত্রমতে, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে এনবিআরে প্রথম মৃত্যুবরণ করেন উপকর কমিশনার (ডিসিটি) সুধাংশু কুমার সাহা। তিনি বিসিএস (কর) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। এছাড়া এক সহকারী কমিশনার, তিন জন কর পরিদর্শক, তিন জন কর্মচারী মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়