1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান কুমিল্লার ১৬ জন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে কুমিল্লা থেকে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের অন্তত ১৬ জন নারী নেত্রী। আওয়ামী লীগ নারী আসনে দলীয় মনোনয়ন বিক্রিতে তিন দিনে এই ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন। আওয়ামী লীগ তাদের দলের এবং স্বতন্ত্রদের মিলে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নিতে পারবে। এর মধ্যে কুমিল্লা জেলায় অন্তত ২ জন নারী সংরক্ষিত সংসদ সদস্য হতে পারেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফাহমিদা জেবিন,সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ও জোবেদা খাতুন পারুল,চিত্র নায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এ্যারোমা দত্ত, কেন্দ্রিয় মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার, নাঙ্গলকোট জেলা পরিষদ সদস্য নাসরিন আক্তার মুন্নি,কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সাজেদা মায়া,কুমিল্লা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আবুল হাসেম খানের মেয়ে ব্যারিষ্টার নাজিয়া হাসেম তানজি,মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা রতœা, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি,কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগম, চৌদ্দগ্রামের বাসিন্দা আয়শা জামান শিমু।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোট হবে ১৪ মার্চ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়