1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

ইফতারে সুস্বাদু ৩ ফলের স্মুদি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৮২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এবার আমাদের রোজা রাখতে হচ্ছে প্রচণ্ড গরমে মধ্যে। এ কারণে নজর দিতে হবে শরীরে পানির ঘাটতি পূরণের দিকে। রোজার পর ইফতারে পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। এক্ষেত্রে ফলের কোন জুড়ি নেই। আমরা সবাই জানি প্রায় সব ধরনের ফলেই কোনও না কোনও পুষ্টিগুণ থাকে। তাই ইফতারে তৈরি করতে পারেন বিভিন্ন ফলের স্মুদি। যা বাড়িতে বানানো খাবারে পুষ্টি, ভারসাম্য ও ভিন্নতা—তিনটি বিষয়ই পেতে পারেন খুব সহজে। বাংলাদেশ জার্নালের আজকের আয়োজনে থাকছে কিভাবে তৈরি করবেন কয়েক রকেমের স্মুদি।

কলা–খেজুরের স্মুদি

স্মুদির জন্য যা যা প্রয়োজন

• তরল দুধ- ২৫০ মিলিলিটার

• পাকা সাগর কলা- ২টি

• খেজুর-৬টি

• ভ্যানিলা এসেন্স- ২ফোঁটা

• বরফ পরিমাণমতো।

প্রণালি
কলা খোসাসহ ২ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে বরফের মতো শক্ত করে নিতে হবে। এতে করে স্মুদি বেশ ঘন হয়। নির্দিষ্ট সময় পর কলা ফ্রিজ থেকে বের করে খোসা ফেলে পাতলা গোল করে কেটে নিন। ওপরে উল্লিখিত সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ঠান্ডা পরিবেশন করতে হবে। ভ্যানিলা এসেন্সের বদলে দারুচিনিগুঁড়া ব্যবহার করলেও খুব সুন্দর সুগন্ধ আসবে স্মুদি থেকে।

পেঁপে-খেজুরের স্মুদি

স্মুদির জন্য যা যা প্রয়োজন

• পাকা পেঁপে -১টি

• খেজুর- ৬টি,

• মধু- ২ টেবিল চামচ

• দুধ- আধা কাপ

• পানি- ১ কাপ।

প্রণালি

প্রথমে পেঁপে টুকরা করে কেটে নিতে হবে। পেঁপে, বীজ ছাড়ানো খেজুর, মধু, দুধ, পানি একসঙ্গে ব্লেন্ড করুন। কয়েক টুকরা বরফ দিয়ে আবার ব্লেন্ড করুন। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পেঁপে-খেজুরের স্মুদি।

স্ট্রবেরি স্মুদি

স্মুদির জন্য যা যা প্রয়োজন

• স্ট্রবেরি কুরানো -১ কাপ

• কমলার রস -১/২ কাপ

• লেবুর রস ১/৪ কাপ

• বরফ টুকরা- ৪টি
প্রণালী

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে।প্রয়োজনে সামান্য একটু পানি দিন। এই স্মুদিও ইফতারে আপনার পুষ্টির চাহিদা মেটাবে। একটি জগে ঢেলে চামচ দিয়ে নেড়ে পরিবেশন করুন স্ট্রবেরি স্মুদি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার