1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে বক্তব্য দেয়ার অভিযোগ এনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না এমন বক্তব্যের প্রেক্ষিতে নূরের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিতে করেছেন শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদি হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।

ওসি মামুন বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেইসবুকে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে।

গত বুধবার বিকেলে ফেইসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের নেতাদের সুরে আওয়ামী লীগের বিরুদ্ধে নুরুল হক নূর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোন খবর নাই।

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড সরকারের ‘চাল’রয়েছে বলে দাবি নূর বলেন, আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম-ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ইমান নাই।

মামলার এজহারে বলা হয়, ওই ফেইসবুক ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য আইডি ও পেইজে শেয়ার করা হয়েছে, যাতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করেছেন, যার মধ্যে অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্ট রয়েছে।

আশরাফুল ইসলাম সজীব বলেন, একজন ধর্মপ্রাণ সচেতন মুসলিম এবং আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আমি মনে করছি, তার এই বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা