1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

স্বাধীন দেশের অসহায় শ্রমিকদের নির্বিচারে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় শ্রমিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এতে জড়িতদের বিচার দাবি করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক।

এক বিবৃতিতে সুজন জানিয়েছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কম্পানি লিমিটেডের অর্থায়নে শিল্পগ্রুপ এস আলমের মালিকানায় এসএস পাওয়ার প্ল্যান্ট নামক নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রে মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধ, প্রতি মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, পবিত্র রমজান মাসে কর্মঘন্টা ৯ ঘন্টা থেকে কমিয়ে ৬ ঘন্টা করা, ইফতার ও সাহরির সময় কর্মবিরতি ইত্যাদি দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশ কর্তৃক গুলি চালানোয় পাঁচজন শ্রমিক নিহত হয়েছে; যা হত্যাকাণ্ডেরই নামান্তর। এই ঘটনায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে; যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে বলা হয়, আমরা নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনপূর্বক দোষী পুলিশসহ ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। একইসাথে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাসহ নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।

সুজন মনে করে, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না করায় অনাকাঙ্খিত এই ঘটনা ঘটেছে; যার দায় মালিকপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এর আগেও ২০১৬ সালে এলাকায় বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহত হন- বলা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করছি, তখন স্বাধীন দেশের অসহায় শ্রমিকদের নির্বিচারে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ