1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

ব্রাজিলে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৯৬৭ বার দেখা হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে ৩ হাজার ২৫১ জন এ মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছে। আলজাজিরা।

ব্রাজিলে করোনা সংক্রমণের শুরু থেকে দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো জনস্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ ও লকডাউনকে প্রত্যাখ্যান করে আসছেন। তিনি হৃদরোগবিশেষজ্ঞ ডা. মারসেলো কোয়েরোগাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার সেই আদেশে স্বাক্ষর করেন।

এর আগে এই দায়িত্ব পালন করে আসছিলেন সেনা কর্মকর্তা এদুয়ার্দো পাজুয়েলো, জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা না থাকায় তার অনেক সমালোচনা ছিল। কোয়েরোগা পাজুয়েলোর স্থলাভিষিক্ত হবেন। তিনি ব্রাজিলিয়ান সোসাইটি অব কার্ডিওলজির (এসবিসি) প্রেসিডেন্ট।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া নতুন মন্ত্রী সব ধরনের যোগ্যতা পূরণ করে নিয়োগ পেয়েছেন। এছাড়াও জনস্বাস্থ্যবিষয়ক কাজে তার সুখ্যাতি রয়েছে। শুধুমাত্র স্বাস্থ্যসেবা নয়, স্বাস্থ্য ব্যবস্থাপনায়ও তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।’

গত সপ্তাহে কুইরোগা গণমাধ্যমকে জানিয়েছিলেন, করোনাভাইরাস প্রতিরোধে তিনি বোলসোনারোর পরিকল্পনা অনুযায়ী কাজ করার কথা চিন্তা করছেন। তিনি বলেন, ‘মন্ত্রী পাজুয়েলো ব্রাজিলের স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নয়নে কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট বোলসোনারো আমাকে এই কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।’

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, দেশটিতে আজ পর্যন্ত ১২ কোটিরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে মারা গেছে ২ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষ। করোনায় লাতিন আমেরিকার দেশটিতে ক্রমবর্ধমান মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়