1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্কঃ   হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনায় রিসোর্টে হেফাজতের চালানো সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, হেফাজতের গত ৩ এপ্রিলের সহিংসতার ঘটনার মামলায় সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি ঘর থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। তাকে চার মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন (মামুনুল হক এই নারীকে তার স্ত্রী বলে দাবি করেন)। এ ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রয়েল রিসোর্টে, আওয়ামী লীগ কার্যালয়ে ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং মহাসড়কে অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে সোনারগাঁও থানায় পাঁচটি মামলা করেন। থানায় দায়ের সাত মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত সাত মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, কাউন্সিলর ফারুক আহমেদ তপন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ