1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

শেখ হাসিনার নেতৃত্বের ফলেই বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে- মন্ত্রী মো.তাজুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৫৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলেই বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা স্তব্ধ করার জন্য যখনই জাতীয় সংসদ নির্বাচন আসে ঠিক তখনই বিএনপি-জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করে। যে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে,তারাই নাকি জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও অনেক সংকট অতিক্রম করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছে, ভবিষ্যৎ এ ধারা অব্যাহত থাকবে।
সোমবার(৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের ক্রান্তিকালে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আনসার বাহিনীর প্রতি সদয় ছিলেন। তিনি আরও বলেন, যারা আজকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলছে তারা কীভাবে গাজা ও ফিলিস্তিনে নির্বিচারে বেসামরিক নারী ও শিশুদের হত্যায় সহযোগিতা করে। মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, গাজা কি মানবাধিকার আওতার বাইরে?
মো. তাজুল ইসলাম দেশের অব্যাহত অগ্রগতি বজায় রাখতে সবাইকে দৃঢ়সংকল্প নেওয়ার আহ্বান জানিয়ে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। যারাই অগ্নি সন্ত্রাস ও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়াবে তাদের প্রতিহত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার,কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান,পুলিশ সুপার আব্দুল মান্নান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক