1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

স্থগিত নির্বাচনী এলাকায় বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই দায়িত্ব পালন করবেন’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৩২ বার দেখা হয়েছে

আজ রাজধানীর মিন্টু রোডের সরকারী বাসভবন থেকে ভার্চুয়ালী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে সকল পরিচালক, উপ-পরিচালক ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সকল বিভাগের পরিচালক ও জেলায় কর্মরত উপ-পরিচালক ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের মহামারী প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। স্থগিত হওয়া নির্বাচনী এলাকায় সরকারের ত্রাণকার্যক্রমসহ অন্যান্য কাজ বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা করবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি বলেন, তাই, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান নির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররাই সকল কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, করোনাভাইরাসের মহামারীতেও চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কিনা বা কাজের অগ্রগতি কেমন তা সরাসরি পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখভাল করতে হবে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানকার জেলাপরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এ বিষয়ে তিনি আরও বলেন, ধর্মেও নামে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় শক্ত হাতে তাদের মোকাবেলা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়