1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

হোমনায় আবদুল মোমেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভুরভুরিয়া একাদশ চ্যাম্পিয়ন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩১১ বার দেখা হয়েছে

আইয়ুব আলী,হোমনা

কুমিল্লার হোমনায় মরহুম আলহাজ্ব এএফএম আবদুল মোমেন স্মৃতি মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টে ভুরভুরিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। দৌলতপুর মিঠাইভাঙ্গা যুব সমাজের উদ্যোগে শুক্রবার বিকেলে দৌলতপুর আমেনা আলিম স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে হোমনা উপজেলার খোদেদাউদপুর একাদশকে ৩-০ গোলে হারিয়ে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগরের সভাপতিত্বে প্রধান আকর্ষন ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া,প্রধান মেহমান ছিলেন পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম ও উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার। বিশিষ্ট সমাজ সেবক জোনাব আলী ভূইয়ার প্রধান পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মহসীন মাসুদ রানা,ওসি জয়নাল আবেদীন,উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, হোমনা সরকারী কলেজের অধ্যাপক রেজাউল করিম, মরহুম আবদুল মোমেনের ছেলে গ্রামীন ফোনের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মইনুল মোমেন,মেয়ে ট্রাষ্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদা মোমেন ও ডিজিএইচএস বিশেষজ্ঞ ডা. নুসরাত মোমেন,বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলা ধারা বর্ননায় ছিলেন কবি দেলোয়ার ও প্রধান রেফারি ছিলেন সফিকুল ইসলাম মুন্না। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার