1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

এই জুলুম একদিন শেষ হবে: বাবুনগরী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। হাসরের দিনের পাকড়াওকে ভয় করুন। এই জুলুমের শেষ একদিন হবে। পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি।’ আজ শুক্রবার চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বড় মসজিদ বাইতুল করিমে জুমাপূর্ব বয়ানে এসব কথা বলেন হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, ‘এই রোজা রমজানের দিনে নিরাপরাদ আলেম উলামাদের ওপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাশত করবেন না। সারাদিন রোজা রেখে ইফতার করবে তার সুযোগ দিচ্ছেন না।’

বাবুনগরী বলেন, ‘তারাবীর নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সারা রাত বাহিরে বাহিরে লুকিয়ে থেকে সাহরি খেতে আসে, ওখান থেকেও তুলে নিয়ে যাচ্ছে। রাতে ঘরে ঘরে তল্লাশীর নামে মহিলাদের কষ্ট দিচ্ছে নিরাপরাদ সাধারণ জনগণকে ও হয়রানি করা হচ্ছে।’

হেফাজতের আমীর বলেন, ‘চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যা করা দরকার উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শক্রমে তাই-ই করা হচ্ছে। আপনারা ধৈর্য হারা হবেন না। সবুর করুন। দোয়া ও ইসতিগফার পড়ুন। আল্লাহ তায়ালা উত্তম বদলা দিবেন।’

কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লামা বাবুনগরী বলেন, ‘আমরা যত বিপদ-আপদে পতিত হই সব আমাদের কর্মের কারণেই। আমরা অন্যায় পথে চলি বলে আল্লাহতায়ালা বিপদ দেন। আমাদের পাপাচার, অন্যায়, জোর-জুলুম পরিহার করতে হবে। না হয় খোদায়ি গজব থেকে কেউ রক্ষা পাবেন না।’

দীর্ঘ ৫০ মিনিটের বয়ানে আল্লামা বাবুনগরী রোজার ফজিলত, প্রয়োজনীয় মাসায়িল, ইতিকাফসহ নানা বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় মানুষকে পাপাচার, জোর-জুলমসহ সবধরনের অন্যায় কাজ থেকে দূরে থাকার উপদেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা