1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

সেই ‘কপিলা’ করোনায় আক্রান্ত!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৮৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। তবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে কপিলা চরিত্রটি এখনও দর্শকদের হৃদয়ে গেঁছে আছে। সেই ‘কপিলা’ খ্যাত অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনা করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রূপা লিখেন- ‘সর্বশেষ আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দুঃখিত বন্ধুরা।’

এর ঠিক দুদিন আগেই গত ১৩ এপ্রিল রূপা বলেছিলেন- ‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে ঠান্ডা জ্বর ও কফ রয়েছে।’

এদিকে বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ বেড়েই চলেছে। ভোটের আগে একাধিকবার পশ্চিমবঙ্গে প্রচারে আসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করোনায় আক্রান্ত। তার সঙ্গেই বিজেপির প্রচারে অংশ নিয়েছিলেন রূপা। এরপরই তারও করোনা পজিটিভ হওয়ার খবর এলো।

১৯৯২ সালে গৌতম ঘোষ নির্মিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের নায়িকা কপিলার বিপরীতে কুবের চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের বরেণ্য অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। ছবিটিতে কপিলা ছিল কুবেরের শ্যালিকা। পুরুষের হৃদয়ে আদিম আবেদন সৃষ্টিকারী কপিলা কুবেরের সাথে যেন উদাসীনভাবে প্রেমের অভিনয় করে যায়। তাদের প্রেম রসায়ন এখনও বাঙালি দর্শককে উতলা করে।

কপিলা করোনায় আক্রান্ত হলেও কুবের সুস্থ ও করোনামুক্ত আছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার