1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

দেবীদ্বারে বিএনপির কমিটি থেকে ৪৭ নেতার পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৬০৬ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কমিটি গঠনে দলের গঠনতন্ত্র অনুসরন না করা, ত্যাগী নেতাদের না জানিয়ে এবং মূল্যয়ন না করে আওয়ামী পন্থীদের দিয়ে কমিটি করা ও সদ্য ঘোষিত ইউনিয়ন কমিটির আহবায়ক নৌকার পক্ষে কাজ করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন এবং পৌরসভার ৩ নং ওয়ার্ডের সদ্য ঘোষিত দুই আহবায়ক কমিটি থেকে ৪৭ নেতা পদত্যাগ করেছে।
শুক্রবার সকাল ১১ টায় সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাস ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করার বিষয়টি তুলে ধরেন।
পদত্যাগ কৃত নেতাদের মধ্যে রয়েছেন, সুবিল ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ হাবিবুর রহমান, মোঃ খোকন মিয়া, মোঃ আব্দুল লতিফ সহ ১০ নেতা এবং পৌরসভার ৩ নং ওয়ার্ডের আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য নূর মোহাম্মদসহ ৩৭ জন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান ও পৌর ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ নূর মোহাম্মদ। তারা বলেন, ২২ মে সুবিল ইউনিয়ন বিএনপি’র বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ত্যাগী নেতাদের বাদ রেখে গঠনতন্ত্র না মেনে ৪২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে। ওই কমিটিতে আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করা মোঃ গোলাম জোবাইরকে আহবায়ক করা হয়। এছাড়াও যারা অতিতে বিএনপি থেকে বহিষ্কার হয়েছে এবং আওয়ামী লীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করে আসছে, তাদেরকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়েছে।
এ ব্যপারে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর নিকট জানতে চাইলে তিনি জানান,কমিটি গঠনে মূল পদে বিএনপির কোন নেতা নেই যাদের আমি বা বিএনপির কেউ চেনে আবার বিএনপির ত্যাগী পোড়খাওয়া যাদের নাম সংযুক্ত করেছে তাদের কেউ জানতইনা তারা কমিটিতে আছে। জানার পর ওরা আমার সাথে কথা বলেই পদত্যাগের ঘোষণা দিয়েছে।
তবে দলীয় বিবাদমান অপর পক্ষের নেতা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক এএফএম তারেক মূন্সী জানান,যাদের দিয়ে কমিটি গঠন করেছি তারা বিএনপির ত্যাগী নেতা। এক্ষেত্রে সাবেক এমপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্দেশেই ওরা পদত্যাগের ঘোষণা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়