1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

রোজার মাস সামনে রেখে পেঁয়াজ মুরগি তেলের বাজার চড়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১১১৮ বার দেখা হয়েছে

রোজার বাকি আর একমাসেরও কম সময়। প্রতিবছরই রোজার মাস ঘিরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিজেদের ইচ্ছামতো নিত্যপ্রয়োজনীয়সহ সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এবারও একই পরিস্থিতি শুরু হয়েছে। পেঁয়াজ, মুরগি, ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে দেদার।

দুই সপ্তাহ আগে দেশি মুড়িকাটা ও হালি পেঁয়াজের দাম ছিল ২৫-৩০ টাকা। আর শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে দেখা গেছে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি। একই অবস্থা ব্রয়লার মুরগির। দুই সপ্তাহ আগে দাম ছিল ১৩০ টাকা কেজি, আর এখন বিক্রি হচ্ছে কেজি ১৬০ টাকা।

লেয়ার মোরগের দাম ২২০ টাকা, যা আগে ছিল ২০০ টাকা। আর পাকিস্তানি বা সোনালী মুরগির দাম চাওয়া হচ্ছে ৩৬০ টাকা। যা এতদিন বিক্রি হচ্ছিল ২৮০-৩০০ টাকায়।

প্রতি লিটার সয়াবিন (খোলা) মিল গেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা ও খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু বিভিন্ন মুদি দোকানগুলো প্রতি কেজি সয়াবিন তেল ১৩০ টাকায় বিক্রি করছে।

এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন মিল গেটে ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা ও খুচরা মূল্য ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকার সব স্তরের তেলের দাম নির্ধারণ করে দিলেও মানছেন না খুচরা ব্যবসায়ীরা।

পাইকারি দোকানে প্রতি লিটার ১১০ টাকা নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা বিক্রি করছেন ১১৩ টাকায়। সরকারের নির্ধারিত দামের চেয়ে লিটারে ৩ টাকা বেশি রাখছেন পাইকারি ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়