1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

৭ বিলিয়ন থেকে ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি,আমরা বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ- অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৫০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, বাংলাদেশের বর্তমান রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার। বর্তমান বৈশ্বিক অবস্থায় এই রিজার্ভের পরিমাণ সন্তোষজনক এবং তা ক্রমান্বয়ে বাড়ছে। তিনি শুক্রবার বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
মন্ত্রী বলেন,আমরা শুরু করেছিলাম তখন রিজার্ভের পরিমাণ ছিলো ৭ বিলিয়ন ডলার। ৭
বিলিয়ন ডলার থেকে আমরা সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি। আজকে বিশ্বে যে সংঘাত সে কারণে আমাদের বর্তমান রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটাও তুলনামূলক অনেক বেশি। যা প্রতিদিনই বাড়ছে।নগরীর রামঘাটলায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সভায় অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন,২০০৮ সালে আমরা ছিলাম ৬০তম অর্থনীতির দেশ, আর আজ আমরা বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সকলের প্রচেষ্টায়।
অর্থমন্ত্রী আরো বলেন, জাতির পিতা আমাদের ভৌগলিক মুক্তি এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তির কাজটি তাঁর জীবদ্দশায় সমাপ্ত করে যেতে পারেননি। কারণ সেই সুযোগটি তিনি পাননি। জাতির পিতার সেই অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের প্রধান আলোচক সাবেক রেলমন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে, তখন বিএনপি-জামাত দেশকে পেছনের দিকে নিয়ে যেতে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের মানুষ উন্নয়ন চায়। তাই জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা অওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী,গোলাম সারোয়ার, ইলিয়াস মিয়া, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন,সাংগঠনিক
সম্পাদক জাহাঙ্গীর আলম রতন,পার্থ সারথি দত্ত, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু প্রমুখ। আলোচনা সভার আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক