1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

বিএনপি ক্ষমতায় আসলে‘কুমিল্লা’নামেই বিভাগ হবে বরকত উল্লা বুলু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় আসলে নাম পরিবর্তন করে‘কুমিল্লা’নামেই বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু। তিনি বলেন,আমরা জানতে পেরেছি মেঘনা নামে কুমিল্লা বিভাগ করা হচ্ছে। কিন্তু বৃহত্তর কুমিল্লার মানুষের প্রাণের দাবি ‘কুমিল্লা’ নামে বিভাগ। আমরাও সবসময় কুমিল্লা নামেই বিভাগ চেয়েছি। তাই বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে- মানুষের দাবির প্রেক্ষিতে ‘মেঘনা’ নাম পরিবর্তন‘কুমিল্লা’নামেই বিভাগ করা হবে।
বুধবার বিকেলে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ শর্তে বিএনপিকে এখানে সমাবেশের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

১০ শর্তে সমাবেশের অনুমতি পাওয়া প্রসঙ্গে বরকত উল্লা বুলু বলেন, বিএনপি একটি সাংগঠনিক দল। দেশের অন্যতম বড় এ দলটি সমাবেশ করতে কোথাও শর্ত মানতে হবে তা আমরা মনে করি না। আমরা সমাবেশের অনুমতি পেয়েছি এটাই যথেষ্ট, এসব শর্তের বিষয়ে আমাদেরকে কিছু জিজ্ঞেস করবেন না। তিনি বলেন,কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। এই সরকারের পতনের জন্য মানুষ মুখিয়ে আছে। শুধু বিএনপির নেতা-কর্মীরাই নয়, সাধারণ মানুষও স্বতস্ফূর্তভাবে ২৬ নভেম্বরের গণসমাবেশে অংশ নিবে। লোকে লোকারণ্য হয়ে যাবে কুমিল্লা।

এসময় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী, যুবদলের কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিম বাদরু, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক