1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

দেবীদ্বারে স্কুল ছাত্র হৃদয় হত্যাকারীর ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩২৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বারে স্কুল ছাত্র আজিজুল হক হৃদয় (২২)
কে হত্যার বিচারর ও ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুগসাইর এগারোগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র – ছাত্রী শিক্ষক ও এলাকাবাসী।

শনিবার সকাল ১১ টায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও মুকসাইর স্বপ্ন সিডি স্টুডেন্ট ক্লাবের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী জালাল উদ্দীন, প্রধান শিক্ষক জাকির আলম,ঢাকা মহানগর উত্তর (এলডিপি)’র সভাপতি কাজী কামরুল হাসানসহ নানান পেশার হাজারও মানুষ। উপস্থিত জনতা নিহত স্কুল ছাত্র আজিজুল হক হৃদয়ের হত্যাকারীদের ফাঁসী দাবী ও দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী।

নিহত হৃদয় দেবীদ্বার উপজেলা ২নং ইউসুফপুর ইউনিয়ন’র মুগসাইর গ্রামের অটোরিকশা চালক মোঃ লিটন মিয়ার পুত্র ও মুকসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মানবিক শাখার ছাত্র।

স্থানীয় ও পারিবারিক সৃত্রে জানা যায়- গত ২২ জুন বুধবার নিহত হৃদয় যোহর নামাজের সময় পার্শ্ববর্তী পশ্চিম পোমকাড়া গ্রামের আব্দুল মোনাফ’র ছেলে ইদ্রিস(৩৮)কে দেখা পেয়ে নামাজ পড়তে বললে সে ক্ষিপ্ত হয়, এ কথা বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় ইদ্রিসের একটি আঙুলে আঘাত পায়। এরপর ইদ্রিসের সহযোগী একই এলাকার দেবেন্দ্রনাথ দাসের ছেলে কৃষ্ণ কমল দাসসহ আরও অজ্ঞাত কয়েকজন ক্ষিপ্ত হয়ে হৃদয়কে এলোপাথারি মারধর করে এবং পেটের মধ্যে লাথি মারে। ঘটনার একদিন পর ২৩ জুন বৃহস্পতিবার রাতে নিহত হৃদয়’র পেটের তীব্র ব্যথায় চিৎকার করতে থাকলে পরিবারের লোকজন তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান । পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।
শনিবার দুপুরে থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন যানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়