1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

চৌদ্দগ্রামে মিলেনিয়াম ফ্রেন্ডস্’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে
 মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘জয় হোক মানবতার, জয় হোক বন্ধুত্বের’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত মিলেনিয়াম ফ্রেন্ডস্ সামাজিক সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচি পালন ও পোনামাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুছাম্মৎ ফেরদৌস আকতার, প্রাক্তন সহকারী শিক্ষক মীর হোসেন ভূঁইয়া, সহকারী শিক্ষক আব্দুল মালেক পাটোয়ারী, আবু তাহের, হানিফ চৌধুরী, মাজেদা খানম, হামিদুল ইসলাম মজুমদার, মামুনুর রশিদ মজুমদার, কাজী মো: ইকবাল, নাজমা আকতার, ইব্রাহীম খলিল, মাহবুবুল হাসান ভূঁইয়া, আবু জাফর, মাঈন উদ্দীন, সংগঠনের বিশেষ উপদেষ্টা আব্দুল মোমিন সোহাগ। মিলেনিয়াম ফ্রেন্ডস্ এর সভাপতি ইসমাইল হোসাইন চৌধুরী সানোয়ার এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মজুমদার সাজনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের পরিকল্পনা ও নীতি নির্ধারণী উপদেষ্টা ফোরকান হোসেন, সাজিদ আল ইসলাম, সহ-নীতি নির্ধারণী উপদেষ্টা আলী মাসুম ভূঁইয়া, আব্দুল্লাহ্ আল মনসুর, সংগঠনে সিনিয়র-সহ-সভাপতি কাজী খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দীন শুভ, অর্থ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সহ-অর্থ সম্পাদক মীর হোসেন রকি, সহ-প্রচার সম্পাদক কাজী ফারুক শাওন, শিক্ষা বিষয়ক সম্পাদক আল মামুন অপু, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য জাহিদুল ইসলাম, আদনান খাঁন, কাজী জাবেদ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ-সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান, ঘর নির্মাণ ও মেরামতের জন্য হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ, ধর্মীয় উৎসবসহ করোনাকালীন সময়ে অসহায়, কর্মহীন দিনমুজুরদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থায় টিউবয়েল স্থাপন, শতভাগ স্যানিটেশন নিশ্চিতে সেনেটারী লেট্রিন স্থাপন, মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান সহ তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, কর্মসংস্থানের ব্যবস্থায় অসহায়-বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, স্বাভলম্বী প্রজেক্টের আওতায় গরু কিনে দেয়া সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রায় দশ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে সংগঠনটি। ভবিষ্যতেও তাদের এ মানবিক কার্যক্রমগুলো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো: ইসমাইল হোসাইন চৌধুরী সানোয়ার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়