1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে নির্জণ পুকুরে অজ্ঞাত তরুণীর গলিত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার রনপাগলা গ্রামের একটি নির্জণ পুকুরে এক অজ্ঞাত তরুনী(২০)’র গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (২ জুন) বিকেলে উপজেলার ৯নং গুনাইঘর (উত্তর) ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রনপাগলা গ্রামের সামসুল হক মাস্টারের বাড়ির পুকুরে।
স্থানীয়রা জানান সোমবার দুপুরে গুনাইঘর পশ্চিমপাড়া মোল্লা বাড়ির মনিরুল ইসলাম নামে এক যুবক একটি পাগলা কুকুরকে ধাওয়া করলে, কুকুরটি রনপাগলা গ্রামের সামসুল হক মাস্টারের বাড়ির পুকুরের উত্তরপাড় জঙ্গলে ঢুকে যায়। এসময় মনিরুল পুকুরে বিবস্ত্র এক তরুণীর গলিত লাশ ভাসতে দেখে অচেতন হয়ে পড়েন। এসময় মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে মুসুল্লিরা বের হয়ে এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত তরুণীর গলিত লাশ উদ্ধার করেন।
সামসুল হক মাস্টার জানান, আমি জেহহরের নামাজ পড়ে মসজিদ থেকে হয়ে এ ঘটনা দেখি। এ তরুণী আমাদের এলাকার কেউ না। উপস্থিত শত শত লোকজনও তাকে সনাক্ত করতে পারেনি।
নুরুল ইসলাম জানান, মরদেহটি দু’দিন আগের হতে পারে। দূরের কোথাও থেকে অজ্ঞাত দুষ্কিৃতিকারীরা তাকে এ নির্জন এলাকায় এনে ধর্ষণ শেষে হত্যা পূর্বক এ পুকুরে ফেলে যায়।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এ তরুণীকে হত্যাপূর্বক অনুমান দু’দিন পূর্বে এ পুকুরে ফেলে গছে। এ তরুণীকে চেনার কোন উপায় নেই। বিবস্ত্র অবস্থায় গায়ে শুধু জামার একাংশ পেচিয়ে আছে। ধর্ষনের শিকার হয়েছে কিনা তা ময়না তদন্তের পরে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত