1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

কুমিল্লা জেলায় নতুন ভোটার বেড়েছে ৭ লাখ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৫৬১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলায় ১১ টি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ৭ লাখ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ২০১৮ সালের নির্বাচনি তফসিল থেকে এ পর্যন্ত কুমিল্লা জেলায় ভোটার বেড়েছে ৭ লাখ ১ হাজার ৮৬২ জন। গত ২০ জুলাই পর্যন্ত জেলার ১১টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৪৫ লাখ ৮০ হাজার ৪৬৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিলো ৩৮ লাভ ৭৮ হাজার ৬০৪ জন। কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এখনো পর্যন্ত ৭ লক্ষাধিক ভোটার বেড়েছে। তফসিল ঘোষণা পর্যন্ত এই সংখ্যা কম বেশি হতে পারে। কেউ মারা গেলে কিংবা নতুন ভোটার আরো অন্তর্ভূক্ত হলে তা পরিবর্তিত হবে। জানা গেছে,জেলায় এবার পুরুষ ভোটার ২৩ লাখ ৫১ হাজার ৭২৭ জন এবং নারী ভোটার ২২ লাখ ৩৫ হাজার ৭৯৮ জন।
কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি ভোটার জাতীয় সংসদের ২৫৮তম আসন কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা) আসনে ৬ লাখ ১৯ হাজার ৫৬২ জন।
সবচেয়ে কম ভোটার জাতীয় সংসদের ২৫০তম আসন কুমিল্লা-২ সংশোধিত (হোমনা-মেঘনা) আসনে ২ লাখ ৮১ হাজার ৬০৯ জন। এছাড়া,কুমিল্লা-১(২৪৯ দাউদকান্দি-তিতাস) সংশোধিত আসনে ৪ লাখ ৬১ হাজার ৬৪২ জন, এর মধ্যে পুরুষ ভোটার- ২ লাখ ৩৬ হাজার ৯৩০ জন ও নারী ভোটার- ২ লাখ ২৪ হাজার ৭১২ জন।
কুমিল্লা-২(২৫০ সংশোধিত হোমনা-মেঘনা) আসনে ২ লাখ ৮১ হাজার ৬০৯ জন, পুরুষ- ১ লাখ ৪৬ হাজার ৯৪৭ জন ও নারী- ১ লাখ ৩৪ হাজার ৬৬২ জন ।
কুমিল্লা-৩(২৫১) মুরাদনগর উপজেলায় ৪ লাখ ৫৮ হাজার ৯৬০ জন, এর মধ্যে পুরুষ-২ লাখ ৩৬ হাজার ৭১ জন এবং নারী- ২ লাখ ২২ হাজার ৮৮৬জন । কুমিল্লা-৪ (২৫২)দেবিদ্বার উপজেলায় ৩ লাখ ৭৪ হাজার ৪৪৬ জন, এর মধ্যে পুরুষ- ১ লাখ ৯৪ হাজার ১৮৪ জন এবং নারী- ১ লাখ ৮০ হাজার ২৬২ জন। কুমিল্লা-৫(২৫৩ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং) আসনে ৪ লাখ ৩৪ হাজার ৭৫১ জন, এর মধ্যে পুরুষ- ২ লাখ ২৪ হাজার ৩৭৬ জন এবং নারী ২ লাখ ১০ হাজার ১০৭ জন। কুমিল্লা-৬(২৫৪ আদর্শ সদর,সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) ৪ লাখ ৬৬ হাজার ৩৩২ জন, এর মধ্যে পুরুষ- ২ লাখ ৩৫ হাজার ৭৩৫ জন এবং নারী-২ লাখ ৩৭ হাজার ৯৪৬ জন।
কুমিল্লা-৭(২৫৫)আসন চান্দিনা উপজেলায় ৩ লাখ ২ হাজার ২৮৫ জন,এর মধ্যে এর মধ্যে পুরুষ- ১ লাখ ৫৪ হাজার ৭১৩ জন এবং নারী- ১ লাখ ৪৭ হাজার ৫৭০ জন।
কুমিল্লা-৮(২৫৬) বরুড়া আসনে ৩ লাখ ৪৬ হাজার ৭৬০ জন, এর মধ্যে পুরুষ- ১ লাখ ৭৬ হাজার ৯৯৭ জন এবং নারী- ১ লাখ ৬৯ হাজার ৭৫৮ জন।
কুমিল্লা-৯(২৫৭ লাকসাম- মনোহরগঞ্জ)উপজেলায় ৪ লাখ ৪২ হাজার ২৩৮ জন, এর মধ্যে পুরুষ-২ লাখ ২৮ হাজার ৬৮ জন এবং নারী- ২ লাখ ১৪ হাজার ১৬৬ জন।
কুমিল্লা-১০ (২৫৮ সদর দক্ষিণ- লালমাই-নাঙ্গলকোট উপজেলা ) আসনে ৬ লাখ ১৯ হাজার ৪৬২ জন, এর মধ্যে পুরুষ- ৩ লাখ ১৭ হাজার ১৮৩ জন এবং নারী- ৩ লাখ ২ হাজার ৩৭৪ জন। এবং কুমিল্লা-১১(২৫৯) চৌদ্দগ্রাম আসনে ৩ লাখ ৯১ হাজার ৮৮১ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৫৫ জন। এছাড়া জেলায় ২৮ জন হিজড়া ভোটার রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক