1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

৭ বছর হয়নি সন্তান; অতঃপর একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২২ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ের সাত বছর পর মা হয়েছেন লাক্সমিয়া খাতুন (২৩)। তবে একটি-দুটি নয়, একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন তিনি। এদের দুটি ছেলে ও দুটি মেয়ে। তবে নবজাতকসহ মা সুস্থ আছেন বলে স্বজনরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার যশোরের কুইন্স হসপিটালে অপারেশনের মাধ্যমে তিনি চার সন্তান প্রসব করেন। একসঙ্গে চার সন্তান প্রসবের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা জানান, ২০১৪ সালের জুনে যশোরের বাঘারপাড়া উপজেলায় জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের আবুল বাশারের সঙ্গে একই উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা গ্রামের লাক্সমিয়া খাতুনের (২৩) বিয়ে হয়। বিয়ের সাত বছর পার হলেও তাদের কোনো সন্তান হয়নি। এনিয়ে উভয় পরিবারে হতাশা আর অশান্তি বিরাজ করছিল। সন্তানের প্রত্যাশায় তারা চিকিৎসকের শরণাপন্ন হন। অবশেষে হতাশার অবসান ঘটিয়ে সোমবার সকালে এ দম্পতির ঘরে জন্ম নেয় চার নবজাতক। যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তার বলেন, দীর্ঘদিন ধরে এই দম্পতির কোনো সন্তান হয়নি। দেড় বছর আগে আমার কাছে চিকিৎসার পরামর্শ নিতে আসেন। তাদের দুজনেরই কিছু সমস্যা ছিল। চিকিৎসার তিন মাসেই গৃহবধূ কনসিভ করেন। পরে জানতে পারি তার গর্ভে চারটি বাচ্চা রয়েছে। আল্লাহর রহমতে ওই নারীর কোনো সমস্যা হয়নি। সিজারের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান হয়েছে। নবজাতকের চাচা বাহারুল ইসলাম জানান, সন্তান না হওয়ায় ভাই-ভাবির সংসারে শান্তি ছিল না। তারা যশোর-নড়াইল বিভিন্ন জায়গায় কবিরাজ ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করিয়েছেন। কিন্তু তাতেও কোনো সুফল মেলেনি। কিন্তু দীর্ঘদিন পর আল্লাহ মুখ তুলে চাইলেন। আমাদের পরিবারে এখন ঈদের খুশি বইছে। নবজাতকের মা লাক্সমিয়া খাতুন বলেন, আল্লাহর রহমতে আমাদের ঘর আলো করে সন্তান এসেছে। করোনার মধ্যে সন্তান পৃথিবীতে আসবে এটা ছিল আমাদের কাছে বেশ চিন্তার। কিন্তু সব চিন্তা দূর করে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে চারটি সন্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত