1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

২০৩০ সালেই দেশ উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে: কুমিল্লায় মন্ত্রী তাজুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আগামী ২০৩০ সালেই বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সে লক্ষ্যেই কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চবার্ষিক কর্ম পরিকল্পনার মাধ্যমে বর্তমানে নিম্ন মধ্যম আয়ের তালিকায় আছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে তা উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষে এগুচ্ছে সরকার। উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে মাথাপিছু আয়ের প্রয়োজন ৪ হাজার মার্কিন ডলার। সেটা বাস্তবায়ন হবে ২০৩০ সালের মধ্যেই।
রোববার (২৪ জুলাই) দুপুরে কুমিল্লা আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ১১ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর একটি জরাজীর্ণ রাষ্ট্রকে স্বল্প সময়ের মধ্যে স্বচ্ছল রাষ্ট্রে পরিণত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২০৩০ সালে তার (প্রধানমন্ত্রীর) নেতৃত্বেই উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর নির্বাচনের পর বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তারপর ১৯৭১ সালে যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশে স্বাধীনতা এসেছে। তাহলে স্বাধীনতার ঘোষণা নিয়ে এত বিতর্ক কেন? এটা নিয়ে তো বিতর্ক থাকার কথা নয়!
রোববার দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান বক্তব্য রাখেন। সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি আতাবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান