1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

হোমনায় শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩৩৮ বার দেখা হয়েছে
  • আইয়ুব আলী,হোমনা

কুমিল্লার হোমনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রশাসন ও মণ্ডপ কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । প্রতিটি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা অর্চনা ও নিরাপদ আনুষ্ঠানিকতা পালনের স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনসহ নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা আলাদা প্রবেশ এবং নির্গমণ পথ রাখতে হবে। এছাড়াও পূজার আনুষ্ঠানিকতার শুরু থেকে প্রতীমা বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবাস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত আটটার মধ্যে প্রতীমা বিসর্জনের সময় নির্ধারণের কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
এ বছর হোমনা উপজেলায় ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করবে সনাতন ধর্মের অনুসারীরা। মণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি পুলিশ ও আনছার বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। অতিগুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ ক্যাটাগরিতে ভাগ করে আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি পুলিশ ও এলিট ফোর্সের মোবাইল টিমও সার্বক্ষণিক নজরদারি করবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় এ তথ্য জনানো হয়।
মঙ্গলবার বেলা এগরোটায় পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মুহসীন মাসুদ রানা,সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায় ও সাধারণ সম্পাদক রতন পোদ্দার, খোকন চন্দ্র সাহা, রাজীব চৌধুরী, বরুন কুমার রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়