1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে, তারা ছাড় পাবে না’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, আইনানুগভাবে হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে, এ থেকে তারা কোনোভাবেই ছাড় পাবে না। শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যারা আমাদের জাতীয় সংগীত মানে না, জাতীয় সংগীত গায় না, জাতীয় পতাকা উড়ায় না। তারা আমাদের সরকারি অফিস-আদালত পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। অ্যাসিল্যান্ড অফিসের সব দলিলপত্র পুড়িয়ে দিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ধ্বংস করে দিয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানিরা যা করেছে, তারা সেই অনুকরণেই ২৬ মার্চ থেকে ২৮ মার্চ সেই তাণ্ডব তারা চালিয়েছে।

সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানের সরকারের কোনো দায় রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নিঃসন্দেহে সরকারের দায় আছে। দায় আছে বলেই, সরকার নমনীয় হয়েছে, অনেকেই হয়তো সরকারের এই নমনীয়তা ভালো চোখে দেখছেন না। তারপরেও আমি বলব রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের অনেক কিছুই বিবেচনা নিয়ে কাজ করতে হয়।

তিনি বলেন, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। আমরা বহু রক্ত দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার স্লো বাট স্টাডি। আপনারা দেখছেন সেই সব সন্ত্রাসীদের কিভাবে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। আইনানুগভাবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে। এর থেকে তারা কোনোভাবেই তারা ছাড় পাবে না ইন শা আল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ