1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

হামলার ঘটনায় জড়িত থাকায় ছেলেকে পুলিশে দিলেন কুমিল্লার বিএনপি নেতা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে
হামলার ঘটনায় জড়িত থাকায় ছেলেকে পুলিশে দিলেন কুমিল্লার বিএনপি নেতা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম তার ছেলে মুন্নাকে (২৪) পুলিশের হাতে তুলে দিয়েছেন।
বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে সদর দক্ষিণ মডেল থানায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হামলার ঘটনায় সত্যতা পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম ছেলেকে থানায় এনে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আমার চাকরি জীবনে এমন ব্যতিক্রম ঘটনা আমি দেখিনি। মুন্নাকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জনায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধের জেরে গত ১২ মে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর হামলা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নাসহ আরো কয়েকজনের নামে মামলা করেন। মুন্না এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বাবা বুধবার দুপুর ২টার দিকে ছেলেকে থানায় এনে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে মিনহাজ হোসেন শামীম বলেন, ‘আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর হামলা চালানোর ঘটনায় মামলা হওয়ার পর খোঁজখবর নিয়ে জানতে পারি আমার ছেলে মুন্নাও এই হামলার সঙ্গে জড়িত ছিল। যার কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত