1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হেফাজতের নেতাকর্মীদের অবরোধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৬০১ বার দেখা হয়েছে

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ফজরের নামাজের পর থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় হেফাজতের নেতাকর্মীরা। এ সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করে।

ফজরের নামাজের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় হেফাজতের নেতা-কর্মীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শনিবার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বিক্ষোভ মিছিলে হেফাজতের নেতা মাওলানা মাহমুদুল ইসলাম হরতাল পালনের জন্য সকলকে লাঠি নিয়ে সড়কে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ শিমরাইল পয়েন্টে বক্তব্য রাখেন।

এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল কর্মসূচি পালন করতেছি। আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আসবেন না। বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।

এসময় র্যা।ব ও পুলিশ সদস্যরা তাদেরকে কয়েকদফা মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, হেফাজত নেতাকর্মীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক