1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

সারা দেশের মতো কুমিল্লার বিভাগীয় গণসমাবেশেও জনতার ঢল নামবে সাবেক মেয়র সাক্কু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫৭৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সরব হয়েছেন দলটির নেতা-কর্মীরা। রাত-দিন ব্যস্ত সময় পার করছেন তারা। আগামী ২৬ নভেম্বর নগরীর টাউন হলে অনুষ্ঠেয় বিএনপির এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে রীতিমতো উৎসবের আমেজ ছড়িয়েছে। কুমিল্লা বিএনপির রাজনীতিতে বিবদমান দুই পক্ষই এই সমাবেশ ঘিরে সক্রিয় হয়ে উঠেছে। কোন পক্ষ সমাবেশে নিজেদের বেশি শক্তিশালী প্রমাণ করতে পারবে, সমাবেশ সফল করার পাশাপাশি তারও যেন অলিখিত লড়াই এখন চলছে কুমিল্লায়। আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউনহল মাঠে বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কাজ করছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তিনি গত ১০দিনে কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পাড়া মহল্লায় গণ সংযোগ করে মানুষকে দাওয়াত দিয়ে লিফলেট বিতরণ করেছেন। তিনি কুমিল্লা সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। এই সময় বিপুল সংখ্যক বিএনপি সমর্থিত নেতাকর্মী তার সাথে ছিল। গত ২০ নভেম্বর জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগ চলাকালে মনিরুল হক সাক্কু বলেন – বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্য পর্যন্ত বিএনপিতে ছিলাম, আছি থাকবো। বিএনপি আমার শেষ ঠিকানা। ২৬ নভেম্বর টাউনহল মাঠে বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তিনি বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন। এর মধ্যে বিভিন্ন জেলা উপজেলা থেকে আহত মানুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। পরিবহন বন্ধ থাকলে মানুষ ২দিন আগে থেকেই যাতে সমাবেশে এসে তার বাসায় থাকতে পারেন সে ব্যবস্থার উদ্যোগ তিনি নিচ্ছেন। ‍তিনি আরো বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি সম্মেলনকে সফল করতে কাজ করে যাচ্ছেন।বৃহস্পতিবার
(২০ নভেম্বর)সকাল নগরীর নানুয়া দিঘির পাড়ের রাজনৈতিক কার্যালয় থেকে নুরপুর,হাউজিং এস্টেট, কাঁটাবিল,হজরতপাড়া, বারপাড়া ও বালুতুবা সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সাবেক নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
এসময় তার সাথে ছিলেন,শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক,হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,যুবদল নেতা নজরুল ইসলাম স্বপন,জেলা যুবদলের সহ সভাপতি মো. কবির হোসেন, কাজী আবেদ কবির, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.বদরুল হাসান রাব্বু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়