1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সফল চেয়ারম্যান রুহুল আমিনকে ‘গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪৪৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ৭নং বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিনকে ‌‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়েছে। করোনা মহামারিতে জনসচেতনতা, সমাজসেবা ও সফল চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

গতকাল শনিবার (০৬ নভেম্বর) দুপুরে সম্প্রতি ঢাকাস্থ ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‌‘নারী জাগরণে শিক্ষাবিদ বেগম রোকেয়া সাখাওয়াতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আলোচনা সভা শেষে সফল চেয়ারম্যান হিসেবে মো. রুহুল আমিনকে অ্যাওয়ার্ড প্রদান করে সংস্থাটি।

এ সময় বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির আহবায়ক মুহাম্মদ আতাউল্লাহ খানের সঞ্চালনায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনাল বিভাগের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এম. ফারুক, প্রধান আলোচক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেন নজরুল গবেষক ও সঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ ড. মো: সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এডিশনাল এসপি ও ডেপুটি ডিরেক্টর কবি নুরুল ইসলাম (বিপিএম), বিশিষ্ট মানবাধিকার ব‍্যক্তিত্ব ও নারী উদ‍্যোক্তা ড. মেহেরুননিছা মেহেরীন, প্রসেস চিকেন ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব আকবর হোসেন, সংস্থার চেয়ারম্যান শাহ আলম চুন্নু ও মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী প্রমুখ।

এর পূর্বেও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে রুহুল আমিনকে স্বীকৃতিস্বরূপ ‘ মহান স্বাধীনতা দিবস সন্মাননা ২০২১ প্রদান করেন( ভিশনারি পজিটিভ বাংলাদেশ), সফল দায়িত্বশীল স্মৃতি সংবর্ধনা ২০২১ প্রদান করেন (সমাজ কল‍্যাণ সংস্থা), গুনিজন সংবর্ধনা ২০২১ প্রদান করেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত