1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে
শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি:

শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
টানা বর্ষণের কারণে পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হলেও, শেষ পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেরিতে এলেও কাউকে পরীক্ষার বাইরে রাখা হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় পরীক্ষার্থীদের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে ছাত্রদল, ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, বিএনসিসি, রোভার স্কাউটসহ একাধিক সংগঠন পরীক্ষার্থীদের দিক নির্দেশনায় সহায়তা করে।
পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী প্রশ্নপত্রকে তুলনামূলক সহজ বলে মন্তব্য করেন। তবে কেউ কেউ সময় স্বল্পতায় কিছু প্রশ্ন শেষ করতে না পারার কথা জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ইউনিটে মোট ২৪০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৯,৯৫২ জন শিক্ষার্থী, যা প্রতিটি আসনের জন্য প্রায় ৪১ জন পরীক্ষার্থীর প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা জানিয়েছে, পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশের চেষ্টা থাকবে। উল্লেখ্য, বিকেলে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত