1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

শাহরাস্তি দুর্ঘটনায় নিহত ৫ বন্ধুর গাড়িতে ছিল বিদেশি মদ, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন 

কুমিল্লা প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ জনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত প্রাইভেটকারে একটি বিদেশি হুইস্কি বোতল পাওয়া যায় বলে নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

বৃহস্পতিবার তিনি জানান, উদ্ধার শেষে বিনা ময়নাতদন্তের জন্য মরদেহ হস্তান্তরের দাবি জানান নিহতের স্বজনরা। যদিও এর জন্য আমাদের কিছু আইনি প্রক্রিয়ায় রয়েছে। সেজন্য আমরা তাদেরকে সময় দিয়েছিলাম। যাতে এডিএম বরাবর আবেদন করে এডিএম এর অনুমতি পত্র নিয়ে আসতে পারেন। আমরা তাদের জন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি। যখন তারা অনুভূতি আনতে ব্যর্থ হয় তখন আমরা ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করি। তবে এ বিষয়ে তাদের সাথে আমাদের বারবার যোগাযোগ হয়েছে। আইনি যে প্রক্রিয়া তা আমাদের অবশ্যই সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, এরমধ্যেই পুলিশ যখন উঘারিয়া তদন্ত কেন্দ্র থেকে যখন মরদেহগুলো নিয়ে রওনা হয় তখন সামনের চিতোষী পূর্ব বাজারে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি দল ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আমাদের দুজন পুলিশ সদস্য সামান্য আহত হয়। তখনই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শটগানের ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তিনি বলেন, মরদেহের পোস্টমর্টেমের কাজ চলছে। ময়না তদন্ত শেষ হলেই মরদেহ তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, ডিআইও ওয়ান মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়