1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শবে বরাতে আকসা মসজিদে হামলার ঘটনায় আহত মসজিদ সেক্রেটারি ইব্রাহিম মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে
শবে বরাতে আকসা মসজিদে হামলার ঘটনায় আহত মসজিদ সেক্রেটারি  ইব্রাহিম মারা গেছেন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

ক্রীকেট খেলা ও মাদক কারবারীদের ধরিয়ে দেয়ার পূর্ব শত্রæতার বিরোধকে কেন্দ্র করে শব-ই বরাত রাতে মসজিদে মুসুল্লিদের উপর হামলার ঘটনায় আহত ইব্রাহীম খলিল(৫০) মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় ঢাকা ‘পদ্মা জেনারেল হাসপাতাল লিঃ এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইব্রাহীম খলিল দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়া কাসেম কমিশনারের বাড়ির মৃত: হাসন আলীর পুত্র এবং ফতেহাবাদ ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সাধারন সম্পাদক ছিলেন। স্থানীয় ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সভাপতি কাসেম কমিশনার ও নিহতের স্বজনরা জানান, প্রায় একমাস পূর্বে ক্রীকেট খেলাকে কেন্দ্র করে মাসুদ ও কামরুলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনায় অভিযোগ পেয়ে সেনা সদস্যদের একটি দল ঘটনার কয়েকদিন পর এলাকায় পরিদর্শনে গেলে, ফয়সাল নামে এক যুবক সেনা সদস্যদের ক্রীকেট খেলায় দ্বদ্ব সৃষ্টিকারী ও মাদক কারবারীদের বাড়ি চিনিয়ে দেন। সেনা সদস্যরা অভিযানে জিল্লুর রহমান ও ওবায়দুল নামে দুই যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। আটকের প্রায় ১০ দিন পর জিল্লুর ও ওবায়দুল জামিনে আসে। ওই ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি রাত অনুমান ৮টায় ফতেহাবাদ-গুনাইঘর কান্দারপাড় এলাকার ব্রীজের উপর মাসুদ ও কামরুলসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাসুদ, ওবায়দুল ও জিল্লুরের নেতৃত্বে বিভিন্ন এলাকার প্রায় ২৫/৩০ জন দেশীয় মরনাস্ত্র নিয়ে রাত অনুমান সাড়ে ৯টায় পুনঃরায় কামরুলদের উপর হামলা চালায়। কামরুল এসময় দৌড়ে স্থানীয় (দেবীদ্বার পৌর এলাকার পশ্চিম ফতেহাবাদ গ্রামের) ‘বায়তুল আকসা জামে মসজিদে’ আশ্রয় নিলে হামলাকারীরা মসজিদের ভেতরে ঢুকে হামলা চালায়, মসজিদে তখন মুসুল্লীরা শব-ই বরাতের নামাজরত ছিলেন। মুসুল্লীরা তাদের বাঁধা দিতে এলে ফতেহাবাদ ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সাধারন সম্পাদক ইব্রাহীম খলিলসহ প্রায় ১০/১২ জন আহত হন। হামলাকারীরা মসজিদের দরজা জানালার গ্লাস ভাংচুর করে।
ওই ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রাতে নিহত ইব্রাহীম খলিলের বড় ভাই হামলায় আহত মো. ইসমাইল হোসেন(৫২) বাদী হয়ে জাহিদ হোসেন ভূইয়া(২৫), অনিক হোসেন ভূইয়া(২০), তহিদুল ইসলাম(২২), আবু তাহের(২৫), জিল্লুর রহমান(২৫)সহ ২১ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, শব-ই বরাত রাতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, মসজিদে হামলা, ভাংচুর ও আহত হওয়ার ঘটনায় আহত ফতেহাবাদ ‘বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটি’র সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল মারা গেছেন। ওই ঘটনায় ইমন নামে এক যুবককে আটক করে কোর্ট হাজতে চালান করা হয়েছে এবং দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ইব্রাহীম খলিলের লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত