1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

শপথের পর কুসিক মেয়র রিফাতের প্রথম কাজ দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। নৌকা প্রতীকে তাঁর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ৫০ হাজার ৩১০। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
আরফানুল হক রিফাত জয় ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি মেয়রের শপথ নেওয়ার পর আমার প্রথম দায়িত্ব হবে এ যাবত গত এক দশকে সিটি করপোরেশনে যত রকমের দুর্নীতি হয়েছে সব সেগুলোর শ্বেতপত্র প্রকাশ করা। আমি চাই আমি যখন থাকব না, আমিও যদি দুর্নীতি করে থাকি আমার বিরুদ্ধেও শ্বেতপত্র প্রকাশ করা হোক। কেউ যেন দুর্নীতি করতে না পারে।’

এক প্রশ্নের জবাবে রিফাত বলেন, এই জায়গার মানুষ আমাকে লাইক দিয়েছে। এই রায় আমি মেনে নিয়েছি। আমি সন্তুষ্ট। এদিকে রিফাতের নিকটতম টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। ঘোড়া প্রতীকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯ হাজারের বেশি ভোট। এর আগে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সাধারণ ভোটাররা দিনভর পছন্দের প্রতীকে ভোট দিয়েছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সারা দিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

কুসিক নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচজন। নৌকা প্রতীক নিয়ে মাঠে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। বিএনপি থেকে বহিষ্কৃত ও কুসিকের সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে।

এ ছাড়া মেয়র পদে ঘোড়া প্রতীক নিয়ে শেষ পর্যন্ত প্রচার চালিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারের। আরেক স্বতন্ত্র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম হাতপাখা ও কামরুল আহসান বাবুল হরিণ প্রতীক নিয়ে প্রচারে ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ