1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

মুরাদনগরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার:সন্দেহের তীর পরিবারের দিকে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত খাদিজা আক্তার (১৪) দৌলতপুর পূর্বপাড়ার জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং নার্গিস নজরুল বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণির ছাত্রী।
নিহতের মা জানায়, খাদিজার মানষিক সমস্যা থাকার কারনে সে পড়া লেখায় অমনোযোগী ছিলো, সে প্রায় মানুষের সাথে অকারনে ঝগড়া করতো। ঘটনার আগের দিন তিনি বড় মেয়ের বাড়িতে বেড়াতে যায়, খাদিজা বাড়িতে একা ছিলো। পরের দিন সন্ধ্যায় তিনি বাড়ি এসে দরজা জানালা সব বন্ধ দেখে চারিদিকে মেয়েকে খুজতে থাকে। পরে স্থানীয় এক লোকের মাধ্যমে ঘরের জানালা ভেঙ্গে মেয়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় মেম্বারের মাধ্যমে থানাকে অবগত করা হয়।
তবে স্থানীয় সূত্রে জানাযায়, খাদিজা আক্তারের কোন মানষিক সমস্যা ছিলোনা। মেয়েটির বয়স ১৪ বছরের বেশি হবেনা। মেয়েটির মা কিছুদিন পূর্বে তার বিয়ে ঠিক করেছিলো। তারা আরো জানায়, মেয়েটির লাশ যখন মাটিতে নামানো হয় তখন শরীর অনেক শক্ত ছিলো। মনে হচ্ছিলো অনেক আগেই মেয়েটি মারা গেছে।
আরো জানা গেছে, তার মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে আসার পুর্বেই নিহত খাদিজার মা লাশ নামিয়ে ফেলেন। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নার্গিস নজরুল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, খাদিজা আক্তার আমার বিদ্যালয়ের ছাত্রী, তার কখনোই মানষিক কনো সমস্যা ছিলোবলে মনে হয়নি। মেয়েটি অনেক সুশিল ছিলো।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়