1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

মুরাদনগরে শাঁখা-সিঁদুর পরে পূজামণ্ডপে গিয়ে সোনার চেইন ছিনতাই: ৩ নারী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৭১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

শাঁখা-সিঁদুর পরে পূজামণ্ডপে গিয়ে অভিনব সব কৌশল অবলম্বন করে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৩ মুসলিম নারী সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের সিদ্বেস্বরী মন্দিরে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে
বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত নারী ছিনতাইকারীরা হলো, বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের মোঃ বাসির মিয়ার স্ত্রী কাজলী (৩৩), একই গ্রামের ছোট্টু মিয়ার স্ত্রী বানু বেগম (৩৯) ও হবিগঞ্জ জেলার লাখাই থানার গনিপুর গ্রামের গাজী মিয়ার স্ত্রী সোমা আক্তার (৩০)।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আন্দিকোট সিদ্বেস্বরী মন্দিরে পূজা শুরুর আগেই সেখানকার মন্দির কমিটির লোকজনের মাধ্যমে এলাকায় সচেতনতা মূলক মাইকিং করানো হয়েছে। সেখানে বলা হয়েছিলো মন্দিরে পূজা চলাকালীন সময় অন্য ধর্মের লোকজন যেন প্রবেশ না করে। সম্ভবত এ বিষয়টি ওই চক্রের সদস্যরা টের পেয়ে গিয়েছিলো। তাই অভিনব কৌশল অবলম্বন করে তারা মুসলিম হয়েও হাতে শাঁখা ও মাথায় সিঁদুর দিয়ে পূজামÐপে প্রবেশ করে। পূজা চলাকালীন সময়ের এক পর্যায়ে সেখানে আসা ৫ জন সনাতন ধর্মাবলম্বী নারী দাবি করে তাদের গলায় থাকা সোনার চেইন চুরি হয়ে গেছে। তখন সেখানে দায়িত্বে থাকা কমিটির লোকজন সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন নারীকে সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। সেখানে গিয়ে তাদেরকে আটক করে প্রাথমিক সিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই মুসলিম। পরে নারী পুলিশ সদস্য দিয়ে তাদের তল্লাশি করে একটি ছেড়া সোনার চেইন ও কিছু নগদ টাকা পাওয়া যায়। একপর্যায় তারা চুরির বিষয়টি স্বীকার করে বলে পূজামণ্ডপে তাদেরকে ছাড়াও আরো দুই গ্রুপে ৭-৮ জন সদস্য সেখানে এসেছিলো বাকি সোনার চেইন তাদের কাছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত নামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক