1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা: আটক ১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮১ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে জাহাঙ্গীর সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে স্থানীয় সিএনজি চালক ইসমাইল মিয়া (৫০)।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানা সংলগ্ন মুন্সি বাড়ি জামে মসজিদ থেকে মাগরিব নামাজ শেষ নিজ বাড়ি ফিরার পথে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর সওদাগর বাঙ্গরা গ্রামের মৃত হাজী শুক্কুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক ইসমাইল তার ২য় স্ত্রী নাছরিনকে বিবাহের পর থেকে কোন ধরনের ভরন পোশন দিতেন না। স্বামীর কাছ থেকে কোন প্রকার সহযোগীতা না পেয়ে পাশের বাড়ীর জাহাঙ্গীর সওদাগরের বাড়ীতে গৃহকর্মীর কাজ করতো নাছরিন। এরই মধ্যে চালক ইসমাইল ও নাছরিনের ঘরে দুইটি কন্যা ও একটি ছেলে সন্তান জন্ম নেয়। তাতেও মন গলেনি ইসমাইলের কোন প্রকার ভরন পোশন দেয়াতো দুরের কথা উল্টো প্রতিনিয়ত শারিরীক নির্যাতনের শিকার হতো ওই গৃহবধূ।
একপর্যায় নিজের পাশাপাশি দুই মেয়েকেও জাহাঙ্গীরের বাড়ীতে কাজ করতে নিয়ে যেতেন তিনি। কয়েক বছর আগে দুই মেয়ে শাবলক হলে ভাল পাত্র দেখে নিজ খরচে বিয়ে দিয়ে দেন গৃহকর্তা জাহাঙ্গীর। গৃহকর্তার এই কাজের উপর পরকীয় সম্পর্কের সন্দেহ করেন স্বামী ইসমাইল। আর এতে করে তার স্ত্রীর উপর নির্যাতনের পরিমান আরো বেড়ে যায়। একপর্যায় মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে গত দু’মাস আগে কাউকে কিছু না বলে স্বামীর বাড়ী ছেড়ে চলে যায় ওই গৃহবধূ। তাকে ছেড়ে চলে যাওয়ার পেছনে গৃহকর্তা জাহাঙ্গীরের হাত আছে বলে সন্দেহ করতেন স্বামী ইসমাইল। সেই সন্দেহের জেরে শনিবার সন্ধ্যা রাতে বাঙ্গরা বাজার থানা সংলগ্ন মুন্সি বাড়ি জামে মসজিদ থেকে মাগরিব নামাজ শেষ নিজ বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর সওদাগরের উপর বোরকা পরে নারী বেশে হামলা চালায় ইসমাইল।
একপর্যায় হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে জাহাঙ্গীরের উপর আঘাত করতে থাকে ইসমাইল। বাচাঁর জন্য জাহাঙ্গীর শোর চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ইসমাইল। এসময় স্থানীয় লোকজন তাকে ছুড়িসহ আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে স্থানীয়রা জাহাঙ্গীর সওদাগরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় হামলাকারি ইসমাইলকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত ছুড়িটি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত