1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মুরাদনগরে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় শিক্ষক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭২ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগরে সনদ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র দায়ের করা মামলায় নজরুল ইসলাম (৩৬) নামের এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাইড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম বাইড়া মো: আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজের কম্পিউটার শিক্ষক এবং বাইড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নের বাইড়া গ্রামের আবুল কাশেমের ছেলে নজরুল ইসলাম ২০০৪সালে শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে জাতীয় বহুভাষী সাটলিপি প্রশিক্ষন ও গবেষণা একাডেমি (নট্রামস) এর নাম ব্যবহার করে বহুভাষী শর্টহ্যান্ড বিষয়ক জাল প্রশিক্ষন সনদ (সিরিয়াল-১৪২১৫, রেজি:১৩৬২১) তৈরী করে বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজে চাকুরী গ্রহন করেন। ভূয়া ও জাল সনদ দিয়ে চাকুরী গ্রহনের মাধ্যমে তিনি ২০০৪ সাল থেকে ২০১৭সাল পর্যন্ত বেতন ভাতা ও সরকারি অনুদান (এমপিও) বাবত মোট ১৬লক্ষ ১হাজার সাত টাকা উত্তোলন করেন। ২০১৮সালে দুদক ঘটনার সত্যতা পেয়ে ভূয়া সনদ ব্যবহার করে চাকুরী গ্রহনের মাধ্যমে প্রতিষ্ঠান ও সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহাম্মদ বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার একমাত্র অভিযুক্ত ও পরোয়ানা ভুক্ত আসামী নজরুল ইমলামকে গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন দুদকের মামলায় বিজ্ঞ আদালতের জারিকরা গ্রেপ্তারি পরোয়ানা মোতাবেক আসামিকে আটক করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত